টাওয়ার শেয়ারিংয়ে টেলিটক- সামিট চুক্তি

১৫ জানুয়ারি, ২০২২ ১৩:১৪  
রাষ্ট্রায়ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটকের সঙ্গে টাওয়ার শেয়ারিং নীতিমালার আওতায় চুক্তি সই করেছে সামিট টাওয়ার্স লিমিটেড। বুধবার রাজধানীর গুলশানে টেলিটকের প্রধান কার্যালয়ে সামিট টাওয়ার্স লিমিটেডের প্রধান শেয়ার হোল্ডার সামিট কমিউনিকেশস্ লিমিটেডের চেয়ারম্যান মো. ফরিদ খানের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হয়। চুক্তি সই করেন সামিট টাওয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আরিফ আল ইসলাম এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন। এ সময় দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টেলিটকের পরিচালক মো. সাহাব উদ্দিন জানান, দেশজুড়ে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক সেবা বিস্তারের লক্ষ্যে ২৫০০ বেইজ স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর আগে সামিট টাওয়ার্স লিমিটেড ৫৬টি জেলায় টেলিটকের জন্য ৭০০ টাওয়ার নির্মাণ করেছে।